বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা নানান আয়োজনে শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নানান আয়োজনে শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ সবুজ খান: নানান আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি হলো শহিদ শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩।

খেলাটি মির্জাপুরের মসদই গ্রামের মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।এটি ছিল সিজন-৫ ফাইনাল ক্রিকেট খেলা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্কুল মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আগতাড়াইল স্পোর্টিং ক্লাব বনাম নিউহাম গ্ল্যাডিয়েটরস ক্রিকেট ক্লাব সিলেট। খেলার ১ম পুরষ্কার ১ লক্ষ টাকা ও ২য় পুরষ্কার ৬০ হাজার টাকা।

খেলায় নিউহাম গ্ল্যাডিয়েটরস ক্রিকেট ক্লাব সিলেট জয়লাভ করেন।খেলাটির আয়োজন করেন মসদই এলাকাবাসী।


আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম কবিরের পৃষ্ঠপোষকতায় খেলা কমিটির আহ্বায়ক সবুর লসকরের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা রাফিউর রহমান খান ইউসুফ জাই সহ প্রমূখ।

আকর্ষন হিসেবে এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও সাইফ উদ্দিন।

অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য উদ্বোধন,খেলা,লাটারি,অতিথি বরণ,ডিসপ্লে সহ বিভিন্ন আইটেম।খেলায় দর্শকে ছিল কানায় কানায় ভরপুর।

খুঁজুন