মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নারায়ণগঞ্জে কয়েক ঘন্টার ব্যাবধানে দুই যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে কয়েক ঘন্টার ব্যাবধানে দুই যুবকের লাশ উদ্ধার

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের চারদিন পর একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অটোরিক্সা চালক কায়েস আহমেদের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার নরপদি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কায়েস নবীগঞ্জ এলাকার কাশেম মিয়ার ছেলে। বন্দর থানার উপ-পরিদর্শক শিহাব আহমেদ জানান, ২৮ অক্টোবর অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ থাকে কায়েস। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে না পেয়ে দুইদিন আগে বন্দর থানায় লিখিত অভিযোগ করে। আজ স্থানীয়রা ডোবায় মরদেহ দেখে পুলিশকে খবরদেয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত  ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

অপরদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় পাঠানটুলী এলাকার স্পাইডার ফেব নামে একটি ডাইং কারখানার সাব স্টেশনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা জানান, নিহত যুবক তাদের প্রতিষ্ঠানের কেউ নয়। দুই সপ্তাহ পর পর সাব স্টেশনটি মেইন্টেনেন্টের কাজ করা হয়। সন্ধ্যায় দরজা খুললে ভেতরে লাশটি দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের করা হচ্ছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। 

খুঁজুন