রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন

বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মামব পাচার মামলায় দুই নারী সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আরও চারজনের খালাস দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন-মর্জিনা, জেসমিন, টিটু ও সাহাবুদ্দিন। পলাতক রয়েছে জেসমিন। খালাসপ্রাপ্তরা হলেন- জাকির হোসেন, সাগর, আসলাম ও শরীফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর অপহরণের ঘটনায় আসামীদের গ্রেফতার করা হয়। সেই ঘটনায় পরে মামলা দায়ের করা হয়। আদালত সেই মামলায় তিনজন উপস্থিতে দুই নারী সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড রায়ের ঘোষণা করে। পলাতক রয়েছে জেসমিন।

খুঁজুন