রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি অস্ত্র মামলায় শাহিন ওরফে  চুষনি শাহীনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীবের আদালত এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শাহীন ফতুল্লার ফাজিলপুর এলাকার মৃত মুনসুর কন্ট্রাক্টরের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৫ সালের ৬ এপ্রিল র‌্যাব-১১ ফতুল্লা এলাকা থেকে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ে করা হয়। মামলার তদন্ত শেষে স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে অস্ত্র আইনের দুইটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।

খুঁজুন