রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জ ঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ ফারজানাকে শিল (পুতা) দিয়ে মুখে ও মাথায় আঘাত করে হত্যা করেছে স্বামী। এ সময় স্বামী রুবেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। সকালে সদর উপজেলার পশ্চিম রসুলপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত ফারজানা পশ্চিম রসুলপুর এলাকার নুর নবীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একই এলাকার রুবেলের সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয় ফারজানার। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এনিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার শালিশ হয়েছে। গত সোমবারও বিচার শালিশ হয়েছে। আজ ভোরে আবারো তাদের মধ্যে ঝগড়া হলে স্ত্রীকে শিল (পুতা) দিয়ে মুখে ও মাথায় আঘাত করে রুবেল। স্থানীয়রা আহত অবস্থায় ফারজানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল খান জানান, নিহতের মরদেহ ঢামেকে হাসপাতালে মর্গে রয়েছে। এঘটনায় স্বামী রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

খুঁজুন