মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নারায়ণগঞ্জে শুভ মহালয়া উদযাপিত

নারায়ণগঞ্জে শুভ মহালয়া উদযাপিত

বুলবুল আহমেদ সোহেল ঃ

পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর মহালয়া তিথিতে দেবী দূর্গা মত্তে আগমন করেন। অমবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দূর্গার আরাধনা। মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দূর্গাপূজা। মধ্যরাত তিনটায় নারায়ণগঞ্জে দেওভোগ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ বারোয়ারি পূজা উদযাপন কমিটি ব্যতিক্রমধর্মী মহালয়ার নানা আনুষ্ঠানিকতা পালন করে।


প্রদীপ প্রজ্জলন, উলু ধনী, চণ্ডীপাঠ, পূজা-অর্চনা ও সাংস্কৃতির নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মহালয়া শুরু। দেবী দূর্গার অসুর বধ নাচ ও গানের মাধ্যমে অনুষ্ঠানটি ফুটিয়ে তোলা হয়। এতে শত শত ভক্তরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

আগামী ১ অক্টোবর ষষ্ঠীতে দেবীর দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে পাঁচ দিনের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষে ৫ অক্টোবর বিজয় দশমীতে   শোভাযাত্রা নিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হবে বর্ণিল উৎসব।

খুঁজুন