মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সড়ক দূর্ঘটনায় নিহত তিন ; আহত ৪

সড়ক দূর্ঘটনায় নিহত তিন ; আহত ৪

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে  বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন। সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। নিহতরা হলো আড়াইহাজারের সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিজ ও ব্রাহ্মণবাড়িয়ার বাহেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে দুলাল মিয়া।

ভূলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে বন্ধন পরিবহনের একটি বাস নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

এদিকে, রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় ওবায়দুল হক নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। সকালে সে ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল দিয়ে কর্মস্থলে যাচ্ছিল। এ সময় ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

খুঁজুন