সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর নারায়ণগঞ্জ ফতুল্লায় ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী টুম্পা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ফতুল্লায় ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী টুম্পা গ্রেপ্তার

আবু কাওছার মিঠু 

ফতুল্লায় ৯১ পিছ ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী টুম্পা (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তবে পালিয়ে যেতে সক্ষম হয় টুম্পার স্বামী রুবেল হোসেন ও নাসির। 

গ্রেফতারকৃত টুম্পা ফতুল্লা থানার মধ্য নরসিংপুরের মাঝির মিয়ার মেয়ে ও রুবেলের স্ত্রী।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে তাকে ফতুল্লা থানার মধ্য নরসিংপুরস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ঘরের ভিতরে একটি লাল রংয়ের প্লাস্টিকের বালতিতে রাখা ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত টুম্পা সহ পালিয়ে যাওয়া মধ্য নরসিংপুরের শারজাহানের পুত্র রুবেল(৩৩) ও সিরাজুল ইসলামের পুত্র নাসির(৩৫) কে আসামী করে  মামলা দায়ের করেছেপুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহা ও সহকারী উপ-পরিদর্শক জাহিদ সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা থানা সীমান্তের মধ্য নরসিংপু এলাকার মাদক ব্যবসায়ী রুবেলের বাড়ীতে অভিযান চালায়। এ সময় পুলিশে উপস্থিতি টের পেয়ে রুবেল ও নাসির পালিয়ে গেলেও টুম্পা কে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় টুম্পার দেখানো মতে পুলিশ ঘরের ভিতরে থাকা একটি লাল রংয়ের বালতির ভিতর থেকে ৯১ পিছ ফেনসিডিল উদ্ধার করে। 

এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহা জানায়, সনিবার রাতে মুসলিমনগর মধ্য নরসিংপুর এলাকায় এই চালিয়ে টুম্পাকে ৯১ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। পালিয়ে যায় রুবেল ও নাসির। পুলিশ বাদী  হয়ে মাদক মামলা দায়ের করেছে।পলাতক অপর দুই আসামীকে গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

খুঁজুন