সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর নেত্রকোনায় আইন শৃঙ্খলা কমিটির সভা

নেত্রকোনায় আইন শৃঙ্খলা কমিটির সভা

সোহেল খান দূর্জয়ঃ নেত্রকোনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার(১৩ মার্চ) সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে হাবীবা রহমান খান শেফালী বলেন, ‘জেলা প্রশাসন ও  পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের লোকজনের সহযোগিতা পেলে নেত্রকোনায় চুরি, ডাকাতি ও মাদকমুক্ত করা সম্ভব।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ৩১ বিজিবি বর্ডার গার্ডের অধিনায়ক, নেত্রকোনা পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম মুখলেছু রহমান, প্রমুখ।

খুঁজুন