মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নেত্রকোনায় বিল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নেত্রকোনায় বিল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়ায় বিল থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়ের মনকান্দা গ্রামের সামনে বিরান্দরী বিল হতে অর্ধগলি মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির ক্ষত বিক্ষত ছিল কিছু অংশে শুধু কঙ্কাল আছে। 

কেন্দুয়া থানা ওসি মিজানুর রহমান জানান, স্থানীয় এক কৃষক বিকেলে বিলের পানি কমায় জমিতে জমাট আগাছা পরিষ্কারের সময় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহ অর্ধগলিত থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, মরদেহ চিহ্নিত করার মতো কোনো আলামত না থাকায় ডিএনএ টেস্টের পর বলা যাবে মরদেহটি কার। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত তিন মাস আগে নিখোঁজ হওয়া মনকান্দা গ্রামের গন্ডা ইউনিয়ন যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের মরদেহ। 

উল্লেখ্য, শামীম গত ২ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে পাহাড়পুর এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের কিছুদিন পর একটি ব্রিজের নিচ থেকে তার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

খুঁজুন