বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নেত্রকোণায় বজ্রপাতে হাঁসের খামারির মৃত্যু দিনাজপুরে অধিক ফলনে আউস ধানের লক্ষ্যমাত্রা অর্জিত এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠনে খসড়া নীতিমালা পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান ভূমি অফিসে কর্মকর্তাদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত করতে জিও ফেন্সিং চালু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বাড়াতে মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে জাঁকজমকপূর্ণ আয়োজনে সি-কে স্বাগত জানাবেন ট্রাম্প, তবে প্রত্যাশা কম
দেশের খবর নেত্রকোণায় বজ্রপাতে হাঁসের খামারির মৃত্যু

নেত্রকোণায় বজ্রপাতে হাঁসের খামারির মৃত্যু

জেলার খালিয়াজুরীতে হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে মো. শফিকুল মিয়া (২৬) নামে এক যুবক মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মেন্দীপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামসংলগ্ন হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল সাতগাঁও গ্রামের কৃষক ইছাক মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে শফিকুল বাড়ির সামনের হাওরে হাঁস চড়াতে যান। সকাল ১০টার দিকে হঠাৎ বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং থানায় খবর দেয়।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

খুঁজুন