মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

পূর্ববিরোধের জেরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।  গতকাল শনিবার ৩০ আগস্ট রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শানেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

সর্বশেষ এ ঘটনায় সকালে ময়মনসিংহ মেডিকেল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ওসি জানান, রাতে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হন। এ ঘটনা ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালান। এসময় ৬ জন আহত হন। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রোববার ভোরে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


খুঁজুন