রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত নেত্রকোণায় ফেনসিডিলসহ অটোরিকশাচালক আটক

নেত্রকোণায় ফেনসিডিলসহ অটোরিকশাচালক আটক

জেলার দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশার ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪৮০ বোতল ফেনসিডিল জব্দ এবং এর সঙ্গে জড়িত হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে। জব্দ ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ২০হাজার টাকা।

বুধবার দুপুর ১২টা ১৩ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষে এ তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম।

তিনি জানান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঝানজাইল নাইট চেকপোস্ট ডিউটি শেষে থানায় ফেরার পথে আজ সকাল ৮টা ২০ মিনিটের সময় নোয়াপাড়া শিমুলতলী এলাকায় এক যুবককে অটোরিকশাসহ দাঁড়িয়ে থাকতে দেখে। পুলিশের গাড়ি দেখে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ধাওয়া করে চালক হৃদয়কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে অটোরিকশাটি তল্লাশি চালিয়ে গোপন চেম্বারে লুকানো ৪৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক হৃদয় দুর্গাপুর উপজেলার মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।

এ ঘটনায় জব্দ আলামত ও আটক আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন