রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ • জবি ও অক্সফোর্ড কলেজ অব এডুকেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা • বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের • রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে মিথ্যা ও ভুয়া অপপ্রচার শনাক্ত • ময়মনসিংহে পিবিআই তদন্তে নিরঞ্জন ধর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন • নেত্রকোণায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু • রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অবহেলার দায়ে ওসিকে প্রত্যাহার • ঝালকাঠির ছৈলার চরে বিশ্ব পর্যটন দিবস পালন জেলা প্রশাসনের • স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন
দেশের খবর নেত্রকোণায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোণায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলায় আজ পৃথক ঘটনায় পানিতে ডুবে কলমাকান্দা উপজেলায় তায়েবা (দেড়বছর) ও পূর্বধলা উপজেলায় আমির হামজা তাসকিন (একবছর চারমাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকালে ও দুপুরে এ দু’টি ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ১০টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের শিংকাটা গ্রামে মজিবর রহমানের দেড়বছরের শিশু কন্যা তায়েবা বাড়ির উঠানে খেলার সময় পরিবারের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশু তাইয়েবাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, রোববার দুপুরে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে শহীদ মিয়ার একবছর চারমাস বয়সি ছেলে আমির হামজা তাসকিন বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। বেলা পৌঁনে দুইটায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে চাচাতো ভাই পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্বজনরা শিশু আমির হামজা তাসকিকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

খুঁজুন