জেলায় অভিযান চালিয়ে মো. খোকন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে ৬শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গতকাল বুধবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে নেত্রকোণা সদর থানাধীন লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বৃহস্পতিবার দুপুরে বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নেত্রকোণা জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম হাসামপুর গ্রামস্থ আসামি মো. খোকন মিয়ার দক্ষিণ দুয়ারী সেমিপাকা তিন কক্ষ বিশিষ্ট বসতঘরে অভিযান চালায়। সেখান থেকে ৬শ’ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
উদ্ধার আলামতের বিবরণ অনুযায়ী, তিনটি কালো রঙের জিপারযুক্ত পলি প্যাকেটের প্রতিটিতে ২শ’ পিস করে মোট ৬শ’ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেপ্তার খোকন মিয়া নেত্রকোণা সদর থানার লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের আব্দুল মালেক ও ললিতা বেগমের ছেলে।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হক বাসস’কে জানান, মাদকের বিরুদ্ধে তারা সর্বদা সোচ্চার এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে অঙ্গীকারবদ্ধ। মাদকমুক্ত সুন্দর ও সুস্থ সমাজ গড়তে তিনি স্থানীয় এলাকাগুলোর মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে ডিএনসি’কে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।
নেত্রকোণায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নেত্রকোণায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জেলায় অভিযান চালিয়ে মো. খোকন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে ৬শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে নেত্রকোণা সদর থানাধীন লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বৃহস্পতিবার দুপুরে বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নেত্রকোণা জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম হাসামপুর গ্রামস্থ আসামি মো. খোকন মিয়ার দক্ষিণ
দুয়ারী সেমিপাকা তিন কক্ষ বিশিষ্ট বসতঘরে অভিযান চালায়। সেখান থেকে ৬শ’ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার আলামতের বিবরণ অনুযায়ী, তিনটি কালো রঙের জিপারযুক্ত পলি প্যাকেটের প্রতিটিতে ২শ’ পিস করে মোট ৬শ’ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। গ্রেপ্তার খোকন মিয়া নেত্রকোণা সদর থানার লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের আব্দুল মালেক
ও ললিতা বেগমের ছেলে। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হক বাসস’কে জানান, মাদকের বিরুদ্ধে তারা সর্বদা সোচ্চার এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে অঙ্গীকারবদ্ধ। মাদকমুক্ত সুন্দর ও সুস্থ সমাজ গড়তে তিনি স্থানীয় এলাকাগুলোর মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে ডিএনসি’কে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত