বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভিন্ন ভিন্ন ঘটনায় সত্য আড়াল করে বাংলাদেশ বিরোধী অপরাধ শনাক্ত গণঅভ্যুত্থান: দুই বছরে মানবতাবিরোধী অপরাধের আলোচিত ৬ রায় হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হচ্ছে আজ রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের বেরোবি’তে ইতিহাস বিভাগের উৎসবে প্রাচীন মিশর ও বাংলার সভ্যতা ধানমন্ডির এপেক্স ভবনে আগুন
দেশের খবর ভিন্ন ভিন্ন ঘটনায় সত্য আড়াল করে বাংলাদেশ বিরোধী অপরাধ শনাক্ত

ভিন্ন ভিন্ন ঘটনায় সত্য আড়াল করে বাংলাদেশ বিরোধী অপরাধ শনাক্ত

: বাংলাফ্যাক্ট

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট ভিন্ন ভিন্ন ঘটনায় সত্য আড়াল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ বিরোধী অপরাধ শনাক্ত করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টে দাবি করা হয়েছে, ২৪ ঘণ্টায় বাংলাদেশে তিনজন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করা হয়েছে, এটিই বাংলাদেশে হিন্দুদের বর্তমান অবস্থা এবং বাংলাদেশ এখন “মিলিট্যান্টদের” নিয়ন্ত্রণে।

সিলেটে ড. পদ্মজিৎ চক্রবর্তী, কক্সবাজারের শিল্পী রানি সুশীল এবং নওগাঁয় অলিফ চন্দ্র দত্ত নামে তিনজনের মৃত্যুর খবরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের হত্যা করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, তাদের মৃত্যুর ঘটনায় ধর্মীয় কিংবা সাম্প্রদায়িক কোনো যোগসূত্র নেই। এর মধ্যে একটি মৃত্যু হত্যাকাণ্ড কিনা, তাও এখনো নিশ্চিত নয়।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

খুঁজুন