মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নেত্রকোনায় হেফাজত ইসলামের কাউন্সিলে হাতাহাতি, কাউন্সিল স্থগিত

নেত্রকোনায় হেফাজত ইসলামের কাউন্সিলে হাতাহাতি, কাউন্সিল স্থগিত

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় হেফাজত ইসলাম বাংলাদেশের জেলা কাউন্সিলে হট্টোগোল ও হাতাহাতির কারণে কাউন্সিল স্থগিত ঘোষণা করছে দলটির কেদ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাও, আতা উল্লাহ আমিন। 

শনিবার সন্ধ্যায় পুর্ব নির্ধারিত নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা কাউন্সিলে নেতা কর্মীদের সমর্থকদের মধ্যে হট্টগোল বাধে, তাই কাউন্সিল স্থগিতের এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি। 

দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতা-কর্মী ছাড়াও নেত্রকোনার বিশিষ্ট আলমদ্বীনরা এ কাউন্সিলে বক্তব্য রাখেন।
এক পর্যায়ে জেলা কাউন্সিলর প্রার্থীদের কাউন্সিল প্রক্রিয়ার সময় হাত তুলে সর্মথন প্রক্রিয়ায় কমিটি গঠনের সিদ্ধান্ত হলে শুরু হয় মঞ্চর উপর ও নিচে হট্টোগোল ও হাতাহাতি। 

পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে নিতে না পেরে পরবর্তীতে বাধ্য হয়ে কেন্দ্রীয়  কমিটির নেতারা কাউন্সিল স্থগিত ঘোষণা করেন। 

কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসমী, যুগ্ম মহাসচিব মাও. আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাও, আতা উল্লাহ আমিন সহ অন্যরা।

খুঁজুন