সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নগরকান্দায় নকল গ্রোজিংক প্লাস সার জব্দ

নগরকান্দায় নকল গ্রোজিংক প্লাস সার জব্দ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ১২০ কার্টুন (প্রায় ১২শ’ কেজি) নকল সার ‘গ্রোজিংক প্লাস’ জব্দ করে ধ্বংস করা হয়েছে। ৩০ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উপজেলার পুরাপাড়া বাজার সড়কে নসিমন বোঝাই নকল সারসহ একজন চালককে আটক করা হয়। পরে জব্দকৃত নকল সার জনসম্মুখে ধ্বংস করা হয় এবং নসিমন চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নকল সার বহনকারী চালক শহিদুল জানান, “বোয়ালমারী উপজেলার সস্রাইল বাজার থেকে ডিলার জামিলের নির্দেশে সারগুলো পুরাপাড়া বাজারে আনছিলাম। সার নকল কিনা জানতাম না।”

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পুরাপাড়া বাজারে নকল সার সরবরাহের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে ইউএনও মহোদয়কে সঙ্গে নিয়ে অভিযান চালাই। অভিযানকালে ১২শ’ কেজি নকল গ্রোজিংক প্লাস সার জব্দ ও ধ্বংস করা হয় এবং চালককে জরিমানা করা হয়।”

তিনি আরও জানান, বাজারে সিনজেন্টা কোম্পানির ‘গ্রোজিন’ সার-এর হুবহু নকল প্যাকেট ‘গ্রোজিংক’ নামে বিক্রি করা হচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কোনো অবস্থাতেই নকল সার বিক্রি করতে দেওয়া হবে না।”

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে নকল সার প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

খুঁজুন