মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক নিজ দেশের শিখদের উপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ভারত!

নিজ দেশের শিখদের উপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ভারত!

পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, যেগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। তার দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে। খবর দ্য ডন ও রয়টার্সের।

মাধ্যরাতে তার এমন অভিযোগের পর ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্য জায়গায় মিসাইল ছুড়েছিল ভারত।

ওই হামলার পরপরই সবার আগে এটির খবর জানিয়েছিলেন পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক। পরবর্তীতে ভারতও মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে নেয়।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি অদমপুরে আঘাত হানে।

আর বাকি পাঁচটি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারতীয় বাহিনী।

তিনি বলেন, ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে, পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে, আমাদের সব সহমর্মিতা শিখ এবং সংখ্যালঘুদের প্রতি রয়েছে, যারা ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে।

তিনি আরো বলেন, এটি অবাক করার মতো ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে উসকানিমূলক কাজ। যেখানে ভারত এখন নিজ জনগণের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে, যেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

এর আগে অমৃতসরে রাতের বেলা সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে শান্ত থেকে ব্ল্যাকআউট পালনের অনুরোধ জানিয়েছিলেন।

খুঁজুন