রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়?
জাতীয় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার

নওগাঁর মান্দায় নিম্নমানের ইট দিয়ে রাস্তা সংস্কার কাজের অভিযোগ উঠেছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তাদের অবগত করলেও মিলছে না প্রতিকার। যেন দেখার কেউ নেই।

অভিযোগ পেয়ে সরেজমিনে শনিবার (৪ জুন) সকালে রাস্তাটিতে গেলে, উপজেলার থানার মোড় থেকে কালামারা ব্রিজ পর্যন্ত এই রাস্তার সংস্কার কাজে অনিয়ম দেখা গেছে। রাস্তার দুই পাশ দিয়ে দুই ফিট বর্ধিত অংশে তিন নম্বর ইটের গুড়ির সাথে ধুলাবালি মিশ্রত নিম্নমানের খোয়া দিয়ে কাজ করতে দেখা গেছে শ্রমিকদের।

রাস্তার দুইধারে রেইজিং গাঁথুনিতেও দেখা মিলেছে নিম্নমানের ইটের। ইতোপূর্বে এই রাস্তা সংস্কারে অনিয়ম হওয়ায় স্থানীয়দের তোপের মুখে বন্ধ হয়েছিল। উপজেলা প্রকৌশলী পদে রদবদল হলে আবার শুরু হয়েছে রাস্তার কাজ। দীর্ঘদিন পর চালুর করে আবারও রাস্তা সংস্কার কাজে অনিয়ম করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, সংশিষ্ট কর্তৃপক্ষেকে ম্যানেজ করে এমন নিম্নমানের ইট দিয়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা বারবার অফিসে জানালেও ব্যবস্থা নিচ্ছে না তারা। তাই দেদাচ্ছে নিম্নমানের ইট দিয়ে কাজ করে যাচ্ছে।

তারা আরও বলেন, এভাবে রাস্তা সংস্কার কাজ হলে অচিরেই ভোগান্তি বাড়বে পথচারীদের। রাস্তার দুই পাশে সেফটি ওয়ালেও নিম্নমানের ইট দিয়ে কাজ করছে তারা।

এ ব্যাপারে স্থানীয় প্রকৌশলী শাইদুর রহমান মিঞার সাথে যোগাযোগ করা হলে তিনি গতানুগতিক বক্তব্য দিয়ে বলেন, জরুরি ব্যবস্থা নিচ্ছি। যোগাযোগের কয়েক দিন পেরিয়ে গেলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।

খুঁজুন