সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে নোয়াখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মেক্সিকোতে থানার সামনে গাড়িবোমা বিস্ফোরণে আহত ৬ বরিশালে কবি নজরুলের প্রয়াণবার্ষিকীতে ‘ভালোবাসো মোর গান’ শীর্ষক আলোচনা ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি আরব আমিরাতের ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বার্ষিক সামরিক মহড়া শুরু প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ রিকশাচালক ইমন হত্যা : আসামি আল-আমিনের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের মৃত্যুতে পানিসম্পদ প্রতিমন্ত্রীর গভীর শোক দেশের প্রথম কঙ্কাল জাদুঘর চট্টগ্রামের সিভাসু'তে পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক
জাতীয় নজরুল বর্ষ উপলক্ষে নোয়াখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে নোয়াখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নোয়াখালীতেও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

নোয়াখালী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আজ সোমবার সকাল ১০ টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশের সভাপতিত্বে এ প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

এ অনুষ্ঠানে বক্তব্য দেন, নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. নুর নবী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জেলা সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান। 

বক্তারা বলেন, মানুষ ও মানবতার কবি বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম। মানবতাবাদ তার কাব্যে সবচেয়ে শক্তিশালীভাবে উচ্চারিত হয়েছে। তার বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে। প্রতিবাদ, শোষণের বিরুদ্ধে। আবার একই সঙ্গে তার কণ্ঠে ধ্বনিত হয়েছে প্রেম, সাম্য ও মানবতার গান। ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণি কিংবা লিঙ্গের পরিচয়ের আগে মানুষকে মানুষ হিসেবেই তার কাব্য-গানে পাওয়া যায়। তাই কাজী নজরুল শুধু ‘বিদ্রোহী কবি’ নন; সাথে সাথে সাম্য-প্রেম ও মানবতার কবিও। 

তারা আরও বলেন, ব্রটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে জন্ম কবি নজরুলের। সে সময় সমাজে প্রবল ছিল অর্থনৈতিক বৈষম্য, ধর্মীয় বিভেদ, জাতপাতের সংকট ও নানা ধরনের শোষণ। সাধারণ মানুষের জীবন দারিদ্র্য ও বঞ্চনায় জর্জরিত। এ বাস্তবতা নজরুলের সংবেদনশীল কবিমনকে গভীরভাবে স্পর্শ করে। ফলে তার কবিতা হয়ে ওঠে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর।

এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার সকল প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নজরুল সংগীত, নজরুলের নির্বাচিত কবিতা, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।

খুঁজুন