ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না, তাদের কঠোর হাতে দমন করা হবে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।
আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে নৈরাজ্যকারীদের ছাড় দেওয়া হবে না। যারা গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে। সাধারণ মানুষ শান্তি চায়, তাই দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ তাদেরকে নিয়েই নেওয়া হবে।
ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর ও জামালপুর মহাসড়ক, ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
গণমিছিলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না, তাদের কঠোর হাতে দমন করা হবে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে নৈরাজ্যকারীদের ছাড় দেওয়া হবে না। যারা গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে। সাধারণ মানুষ শান্তি চায়, তাই দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ তাদেরকে নিয়েই নেওয়া হবে। ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর ও জামালপুর মহাসড়ক, ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই
স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। গণমিছিলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত