বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
দেশের খবর নওগাঁ-১, আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মাসুদ রানার গনসংযোগ

নওগাঁ-১, আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মাসুদ রানার গনসংযোগ

নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুন নেতা লায়ন মাসুদ রানা সাপাহার উপজেলা সদরে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাপাহার উপজেলা সদরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তরুন নেতা লায়ন মাসুদ রানা দীর্ঘ দিন যাবৎ নওগাঁ -১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে দলের জন্য কাজ করে চলেছেন। তিনি এই আসনটিতে ব্যাপক গণসংযোগ করে আঁকড়ে ধরে রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিয়মিত গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।
মনোনয়ন প্রত্যাশি লায়ন মাসুদ রানা  বলেন, বিএনপি ক্ষমতায় এলে পিছিয়ে পড়া সকল এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টাসহ কাজ করবেন। তিনি গণসংযোগকালে দলের নেতা কর্মীদের বিভ্রান্তিতে না পড়ে যাকে ধানের শীষের প্রার্থী হিসেবে  মনোনয়ন দেওয়া হবে তার জন্যই সবাইকে মাঠে  কাজ করার আহব্বান জানান।

খুঁজুন