মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের
দেশের খবর নওগাঁ-৩ আসনে জামায়াত প্রার্থী মাহফুজুর এর মনোনয়ন পত্র সংগ্রহ

নওগাঁ-৩ আসনে জামায়াত প্রার্থী মাহফুজুর এর মনোনয়ন পত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ বদলগাছী ও মহাদেবপুর আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী মাওলানা মাহফুজুর রহমান তার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বুধবার ১৭ ডিসেম্বর সন্ধ্যা সারে ৬ টারদিকে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আরিফুজ্জামানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 এ সময় তার সাথে আসনটির পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর শহীদুল ইসলাম ফারুক, উপজেলা আমীর আব্দুল আজিজ সুমন, উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম এবং উপজেলা জামায়েতর সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷ মাওলানা মাহফুজুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। দুই উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় গিয়েছি। জনগণ এবার পরিবর্তন দেখতে চায়। তারা ন্যায়ের শাসন দেখতে চায়। নির্বাচনে মানুষ এবার জামায়াতকে বেছে নিবে। নির্বাচন সুষ্ঠু হলে ইনশাআল্লাহ এই আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয়ী হবে।

খুঁজুন