মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁ থেকে নিখোঁজ যুবতীর মৃতদেহ বগুড়া কলা বাগান থেকে উদ্ধার

নওগাঁ থেকে নিখোঁজ যুবতীর মৃতদেহ বগুড়া কলা বাগান থেকে উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁর মহাদেবপুর থেকে মানসিক প্রতিবন্দী মিনা পারভিন (২৭) নামে এক যুবতী নিখোঁজ হোন। মিনা পারভিন নিখোঁজ হওয়ার পর থেকে তাকে ফিরে পেতে তার বিধবা মা ও ভাই প্রতি নিয়তই খুজছিলেন একের পর এক বিভিন্ন এলাকায়। এক পর্যায়ে মিনা পারভিন এর ভাই আব্দুস সালাম  বোন নিখোঁজ এর ঘটনায় গত ৩১ জুলাই মহাদেবপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন। জিডি নং-১৪৩৫। থানায় জিডি করার পর নিখোঁজ মেয়েকে ফিরে পেতে তার বিধবা মা প্রতিদিন কোন না কোন স্থানে খুজে বেঁড়াচ্ছিলেন মেয়েকে। মিনা পারভিন নিখোঁজ এর ঘটনাটি নিয়ে বিভিন্ন মিডিয়াতে ছবি সহ সংবাদ প্রকাশ করেন নওগাঁর সাংবাদিকরা। এরি মাঝে গত সোমবার ২১ নভেম্বর বগুড়ার মহাস্থান এর স্থানিয় সাংবাদিক এস আই সুমন তার ব্যাক্তিগত "ফেসবুক" আইডিতে "কলা-বাগান থেকে অজ্ঞাত নারী (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ" মর্মে ছবি সহ পোস্ট দিলে ঐ রাতে পোস্টটি দেখে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সদস্য বিডি টুডেস এর স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম জি এম মিঠন প্রথমে বগুড়া'র শিবগঞ্জ থানার ওসি ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাথে যোগাযোগ পূর্বক "নিখোঁজ মিনা পারভিন এর ছবি সহ বিডি টুডেস এ প্রকাশিত সংবাদের লিঙ্ক ও জিডি কপি পাঠালে" থানা কর্তৃপক্ষ জানান, আপনার পাঠানো ছবির সাথে উদ্ধারকৃত মৃতদেহ (নারীর) মিল রয়েছে, আপনি নারীটির পরিবারকে জানান এবং থানায় যোগাযোগ করতে বলেন। এরপর রাতেই

নিখোঁজ মিনা পারভিনের ভাই আব্দুস সালামকে ঘটনাটি জানানো হলে তিনি সহ স্বজনরা মঙ্গলবার ২২ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ থানা ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে জানতে পারেন, সম্ভাব্য সময়ে নিহতের নাম-পরিচয় না মেলায় ময়না তদন্ত শেষে সোমবার সন্ধায় বগুড়া নামাজগড় আঞ্জুমান কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়। এসময় মিনা পারভিন এর ভাই ও বোন সেখানে মৃতদেহর ছবি সহ বিভিন্ন বর্ণনায় মৃতদেহটি তাদের নিখোঁজ বোন মিনা পারভিন এর বলে প্রাথমিকভাবে সনাক্ত করেন এবং ভাই-বোন সহ স্বজনরা বগুড়াতে বোনের কবর দেখে তারা নওগাঁতে ফিরেন।

উল্লেখ-গত রবিবার সকালে বগুড়ার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার ছাওয়ালদহ গ্রামের একটি কলা-বাগান এর ভেতর  অজ্ঞাত যুবতীর মৃতদেহ পরে থাকতে দেখে স্থানিয়রা থানা পুলিশ কে জানান।

খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মনোয়ারুল ইসলাম সবুজ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে অজ্ঞাতনামা যুবতীর মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য বগুড়া হাসপাতাল মর্গে প্রেরন করেন। রবিবার ও সোমবার দু'দিনেও উদ্ধারকৃত মৃতদেহর নাম-পরিচয় সনাক্ত না হওয়ায় ময়না তদন্ত শেষে সোমবার সন্ধায় অজ্ঞাত নামা হিসেবে মৃতদেহটি বগুড়া আঞ্জুমান কবর স্থানে দাফন সম্পূর্ণ করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ।


খুঁজুন