মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁর মহাদেবপুরে জাতীয় যুব দিবস পালিত

নওগাঁর মহাদেবপুরে জাতীয় যুব দিবস পালিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ

‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুরে যুব ঋণের চেক ও প্রশিক্ষিত যুবকদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে "জাতীয় যুব দিবস" পালিত হয়েছে।

মঙ্গলবার ১ নভেম্বর সকাল ১১টায় এ উপলক্ষে মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় ১২ জন প্রশিক্ষিত যুবক ও যুবতীর মধ্যে ৮ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক ও নার্সারী বিষয়ে প্রশিক্ষণ নেয়া ৩০ জন যুবকের মধ্যে সার্টিফিকেট বিতরণ উদ্বোধন করা হয়।

শেষে ঢাকায় জাতীয় পর্যায়ে জাতীয় যুব দিবস পালনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বড় পর্দায় দেখানো হয়।

খুঁজুন