রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন আটক

নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টমূলে ১০ জনকে আটক করেছে। 

বুধবার ২৩ নভেম্বর দিনগত রাতে ও বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, মাদক, নারী ও শিশু নির্যাতন দমন, মারামারি প্রভৃতি মামলায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মহাদেবপুর উপজেলা সদরের মাংস হাটির মৃত বিশ্বনাথ রবিদাসের ছেলে রাজন রবিদাস, সদর ইউনিয়নের লিচুবাগান ফাজিলপুর গ্রামের মৃত হাসেম আলী শেখের ছেলে তমিজ উদ্দিন, জোয়ানপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আবু রায়হান, চেরাগপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামের হামিদুল ইসলামের ছেলে মোঃ মামুন, ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়নপুর গ্রামের মৃত ছপতুল মন্ডলের ছেলে হেলাল ওরফে হেলু, খাজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের তসলিম উদ্দিন মন্ডলের ছেলে দেলোয়ার হোসেন, উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর গ্রামের মৃত তছির উদ্দিন মোল্লার ছেলে আবদুল জলিল মোল্লা, দরিয়াপুর গ্রামের সিদ্দিক শেখের জামাই মাসুদ রানা ওরফে হান্নান এবং পোরশা উপজেলার গোপালগঞ্জ যমুনার বাগান গ্রামের ফারুক হোসেনের ছেলে তারেক হোসেন।

খুঁজুন