সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁর রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক একদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব-কাম-কম্পিউটার অপারেটরগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে গ্রাম আদালত সম্পর্কে এবং ডিএমআইই বিকেন্দ্রীকৃত, পরিবীক্ষণ, পরিদর্শন এবং মূল্যায়ন বিষয়ে এবং মাস শেষে কিভাবে প্রতিবেদন করতে হয় সেই বিষয়ে ডিএমআইই এর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণার্থীদের হাতে কলমে রিপোর্ট করার প্রক্রিয়া শেখানো হয়। কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ম্যানেজার সুভাষ সরকার এবং উপজেলা কোঅডিনেটর যবনিকা রাণী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান অবশ্যই সকলকে মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে। তবেই সেবা গ্রহিতারা গ্রাম আদালতের সুফল সম্পর্কে জানবেন এবং গ্রাম আদালত বিষয়ে সরকারের গৃহিত পদক্ষেপ গুলো শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে।

খুঁজুন