মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
দেশের খবর নওগাঁর সাপাহারে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে প্রথম বারের মত সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সারে ১১ টায় সাপাহার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে উক্ত সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, জামায়তে ইসলাম বাংলাদেশ মনোনীত নওগাঁ-১ আসনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের তরুণ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী প্রমূখ। এ সময় শিক্ষানুরাগী নুরল হক মাস্টার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভিন, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতারসহ খতিব, ইমাম, পুরোহিত, চার্জ ইনচার্জ, বিভিন্ন ধর্মীও সংগঠক ও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সাপাহার মাউন ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

খুঁজুন