রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁর সীমান্ত থেকে ১০ হাজার পিস ট্যাফেন্টাডল উদ্ধার

নওগাঁর সীমান্ত থেকে ১০ হাজার পিস ট্যাফেন্টাডল উদ্ধার

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাফেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে ১৬ ব্যাটালিয়ন বিজিবি নওগাঁ।

 মঙ্গলবার ২৩ ডিসেম্বর ভোররাতে নওগাঁর সীমান্তবর্তী উপজেলা সাপাহারের আদাতলা সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন ১০ হাজার পিস ট্যাফেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার পূর্বরাত আনুমানিক সোয়া ৩টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবি'র অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল আউয়ালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। 

অভিযান চলাকালে সীমান্ত সংলগ্ন নব আদাতলা গ্রামের নদীর ধারের কাঁচা রাস্তার উপর থেকে মালিক বিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় ট্যাফেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ১৬ ব্যাটালিয়ন বিজিবি নওগাঁর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলো নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়ার হয়েছে। তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মাদক পাচার, গরু চোরাচালান এবং অবৈধ্য সীমান্ত পারাপার রোধে বিজিবি'র এই ধরনের অভিযান ও কঠোর নজরদারী অব্যাহত থাকবে। চোরাচালান দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

খুঁজুন