মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় ২০০শ'কেজি গাঁজা ৪টি দেশীয় অস্ত্রসহ মাদক কারবারী আটক

নওগাঁয় ২০০শ'কেজি গাঁজা ৪টি দেশীয় অস্ত্রসহ মাদক কারবারী আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় গাঁজা, ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র রামদাসহ চিহ্নিত মাদক কারবারী আলম ইসলামকে আটক করেছে র‌্যাব-৫ এর অভিযানিক টিম। সোমবার পূর্বরাতে নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারী আলম ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ' ৯৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি টি দেশীয় অস্ত্র রামদা জব্দ করেন র‌্যাব।

আটককৃত আলম মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে। সোমবার দুপুরে পাঠানো র‌্যাবের প্রেস রিলিজ সুত্র জানা গেছে, র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের এর একটি অভিযানিক দল জানতে পারে আলম ইসলাম দীর্ঘদিন থেকে অবৈধ্য মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষন করার এক পর্যায়ে সোমবার (১৮ আগস্ট) মধ্যে রাত দের দারদিকে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে । 

এ সময় মাদক ও অস্ত্রসহ কারবারী আলম ইসলামকে আটক করেন। আরো জানানো হয়, আলম ইসলাম এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত অবৈধ্য মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ভাবে বিভিন্ন মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল। আলম ইসলামের বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের অন্তে তাকে মান্দা থানায় হস্তান্তর করা করা হয়েছে।

খুঁজুন