রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় ৭ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

নওগাঁয় ৭ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি পুলিশের) অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩ জন মাদক  কারবারীকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১০টারদিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, নগদ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সত্যতা নিশ্চিত করেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদ ঘর এলাকার চুন্নু মিয়ার ছেলে রুবেল হোসেন ( ৪০)। রুবেল হোসেন সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে সোনিয়া ওরফে সনি (২৫) ও নোয়াখালীর মুরাদপুর (বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ) এলাকায় বসবাসকারী মৃত রফিকউল্লাহর ছেলে মোমিনুল ইসলাম সোহাগ (৪৩)। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, অন্য জেলা থেকে এ জেলায় একটি বাসযোগে গাঁজা আনা হচ্ছে।

 খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তাজের মোড়ে অবস্থান নেয়। এসময় দেখা যায় মোমিনুল ইসলাম একটি ট্রাভেল ব্যাগ রুবেল ও সোনিয়ার কাছে হস্তান্তর করছেন। তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে কচটেপ মোড়ানো ৫টি প্যাকেট থেকে ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে পাওয়া যায় নগদ ৯ হাজার ৩শ' টাকা এবং ৪ টি মোবাইল ফোন।

ফারজানা হোসেন বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে মোমিনুল বিভিন্ন জেলা থেকে মাদক সরবরাহ করে, আর রুবেল ও সোনিয়া স্থানীয়ভাবে তা বিক্রি করে থাকেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পরবর্তীতে তাদের ৩ জনের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন