রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত নওগাঁয় ৭শ' ২০পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ যুবক আটক

নওগাঁয় ৭শ' ২০পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁর বদলগাছী উপজেলার থুপশহর এলাকায় মঙ্গলবার পূর্বরাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ৭শ' ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন যুবককে আটক করেছে র‍্যাব। আটককৃত ৩ জন হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে সুমন হোসেন (২৬), ফেরদৌস হোসেনের ছেলে শয়ন হোসেন, ও মাহমুদপুর গ্রামের রাশেদুল হকের ছেলে আশিক আহমেদ।

সত্যতা নিশ্চিত করে র‍্যাব জানায়, আটককৃত সুমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শয়ন ও আশিকের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায়  বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র‍্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় থুপশহর নামক এলাকায় অভিযান চালিয়ে ৭শ' ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়।

এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় মামলা দায়ের পূর্বক মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন