মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে এক শিশু ছাত্রীর মৃত্যু

নওগাঁয় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে এক শিশু ছাত্রীর মৃত্যু

নওগাঁয় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশু ছাত্রীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে  গতকাল রবিবার নওগাঁর পোরশা উপজেলার দিঘিপাড়া গ্রামে। এমৃত্যুর খবর ছড়িয়ে পরলে নিহত শিশুর পরিবার ও স্বজনসহ এলাকার লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমেছে। নিহত ছাত্রী হলেন, পোরশা উপজেলার মিনা বাজার এলাকার বাঁশবাড়ি গ্রামের আশরাফুল হক শাহের মেয়ে ও পোরশা মুসলিম শিশু 
একাডেমির ৩য়' শ্রেণীতে পড়ুয়া ছাত্রী ফারিয়া জান্নাত (১০) l

স্থানিয়রা জানায়, ফারিয়া জান্নাত রবিবার সকালে বান্ধবী দিঘিপাড়া গ্রামের আব্দুর রশিদের নাতনী ও বাঁশবাড়ি গ্রামের বুলবুলের মেয়ে সাফিনার সাথে সাফিনার নারার বাড়িতে বেড়াতে গিয়ে তারা দু'জন বান্ধবীসহ ৪/৫ জন পুকুরের পানিতে গোসল করতে নামে এক পর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে পরে তাকে মূমর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন