মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে সকালে নওগাঁ জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নওগাঁ আঞ্চলিক কার্যালয় এর আয়োজন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক আবু হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের নওগাঁর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মাটির উর্বরতা ও উৎপাদনশীলতা বজায় রেখে অধিক ফসল উৎপাদন করতে হবে। মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার পরিহার করে সুষম মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে মাটির সুস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করার আহবান জানান বক্তারা।


খুঁজুন