রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

নওগাঁয় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

ছাত্রকে বলাৎকারের মামলায় মাত্র ১২ ঘন্টার মধ্যেই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের একটি চৌকস টিম। বৃহস্পতিবার পূর্বরাতে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে চাঞ্চল্যকর মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্রকে বলাৎকার মামলার এজাহার নামীয় আসামী অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ ফরিদ জামান (২৩) কে গ্রেফতার করেন।

 গ্রেফতারকৃত ফরিদ জামান হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক এর ছেলে। মামলার এজাহার এর বরাত দিয়ে র‍্যাব জানায়, জয়পুরহাট জেলা সদর উপজেলাধীন চক দাদরা উপরচক (ডিপপাড়া) গ্রামস্থ মদিনাতুল উলুম নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক ফরিদ জামান গত ২৬ জানুয়ারি রাত ৪ টারদিকে ৮ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক শিশু ছাত্রকে ভঁয়ভিতি দেখিয়ে বলাৎকার করায় ভিকটিম শিশুর মলদ্বারে রক্তপাত হয় এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এঘটনায় ভিকটিম শিশুর মা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশ ক্রমে জয়পুরহাট জেলা সদর থানায় বুধবার ১১ মার্চ ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তার অধি-যাচনের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস টিম বৃহস্পতিবার পূর্বরাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক ফরিদ জামানকে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে জয়পুরহাট জেলা সদর থানায় হস্তান্তর করেন বলেও জানিয়েছেন র‍্যাব।


খুঁজুন