সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় বসতবাড়িতে গাঁজা চাষ, ৬টি গাঁজার গাছসহ যুবক আটক

নওগাঁয় বসতবাড়িতে গাঁজা চাষ, ৬টি গাঁজার গাছসহ যুবক আটক

নওগাঁয় বসতবাড়ীতে গাঁজা চাষ গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৬টি গাঁজার গাছ উদ্ধার সহ গাঁজা চাষের অভিযোগে স্বপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত স্বপন হোসেন হলেন নওগাঁর মান্দা উপজেলার বড়পই পশ্চিমপাড়া গ্রামের হারুন রশিদের ছেলে। নওগাঁর মান্দা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেলে বড়পই পশ্চিমপাড়া গ্রামে স্বপন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার বশতবাড়ি থেকে তাজা ৬ টি গাঁজার গাছ উদ্ধার সহ তাকে আটক করেন। 

মান্দা থানা পুলিশ সুত্রে জানাগেছে, স্বপন হোসেন দীর্ঘদিন ধরে তার বশতবাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করে আসছিলেন। অভিযানে তার বশতবাড়ি থেকে উদ্ধারকৃত গাঁজা গাছ গুলোর ওজন ২৫ কেজি। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার সহ স্বপন হোসেনকে আটক করেছেন এবং ইতি মধ্যেই এঘটনায় মামলা দায়ের পূর্বক স্বপন হোসেনকে গ্রেফতার করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায়।

খুঁজুন