রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় ছিনতাইয়ের অভিযোগ, খালে লাফদিয়ে যুবকের মৃত্যু

নওগাঁয় ছিনতাইয়ের অভিযোগ, খালে লাফদিয়ে যুবকের মৃত্যু

নওগাঁয় টাকা ছিনতাইয়ের অভিযোগে স্থানিয় কয়েক জনের ধাওয়ার মুখে খালের পানিতে লাফ দিয়ে মিঠুন সরকার (২৫) নামের এক মাদক সেবি যুবকের মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রবিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাট চকগৌরী বাজারের উত্তর পার্শ্বে টাওয়ার সংলগ্ন এলাকায় দুপুর একটার দিকে এক বৃদ্ধার কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে মিঠুন সরকারের বিরুদ্ধে।

 এ সময় স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া দিলে সে দৌড়ে বাজারের উত্তর পাশের খালে লাফ দিয়ে নিখোঁজ হয়। ঘটনাটি মহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে ঘটনাস্থলে হাজারো নারী-পুরুষ জড়ো হয়। খবর পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশ ও মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছার পর রাজশাহীতে খবর দিলে রাজশাহী থেকে টিম লিডার জাকির হোসেন এর নের্তৃত্বে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌছে বিকেল ৪ টার দিকে পানির নিচ থেকে মিঠুন সরকারের মৃতদেহ উদ্ধার করেন। পানিতে পড়ে যুবক নিখোঁজ ও পরে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একই সাথে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনি পক্রিয়া চলমান রয়েছে।

খুঁজুন