মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় ধান ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

নওগাঁয় ধান ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ


নওগাঁয় নিখোঁজের ১৫ ঘন্টা পর মাঠে "ধান ক্ষেত" থেকে স্বপন আকন্দ (৩৯) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার ৬ নভেম্বর সকালে নওগাঁর রানীনগর উপজেলার জয়সার গ্রামের উত্তর মাঠের ধানের ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করেন রানীনগর থানা পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহটি জয়সার পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহামনের ছেলে স্বপন আকন্দ (৩৯) এর।

স্থানিয় ও নিহতের পরিবার সুত্র জানায়, শনিবার বিকেল ৩ টার দিকে স্বপন বাড়ি থেকে বেড়িয়ে খানপুকুর বাজারে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। স্বপন বাড়ি না ফেরায় সন্ধ্যার পর থেকে গ্রামে ও আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর রবিবার সকাল আনুমানিক ৭ টারদিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পান গ্রামের উত্তর মাঠে ফসলের জমিতে স্বপনের মৃতদেহ পড়ে আছে।

ধান ক্ষেতে মৃতদেহ পরে থাকার খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জ্যন নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


খুঁজুন