রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় ডিবি'র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন আটক

নওগাঁয় ডিবি'র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন আটক

নওগাঁয় মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। আপন দুই বোনসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস একটি টিম।

 নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিকেল সারে ৪ টারদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস টিম নওগাঁ জেলা সদর থানাধীন দোগাছি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ক্রয়- বিক্রয়কালে আপন দুই বোন সহ মোট ৪ জনকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছেন। আটককৃত ৪ জন হলেন, নওগাঁ সদর থানাধীন দোগাছি গ্রামের নাহিদ এর স্ত্রী লাবনি (৪০) ও তাকে সহায়তাকারী তার বোন আয়েশা শিমু ওরফে জুই, একই গ্রামের আজাদের ছেলে রানা (৩৩) ও বাবু'র ছেলে রিপন (৩৫)।

 এব্যাপারে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদক ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে লাবনি'র কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাকে আটক করে এছাড়া রানা'র কাছ থেকে ১০ পিস ও রিপনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের আটক করেন। এছাড়াও অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী লাবনিকে সহায়তাকারী তার আপন বোন আয়েশা শিমু ওরফে জুইকে ও আটক করেন। মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আটককৃত ৪ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে জানিয়ে জেলা পুলিশ সুপার আরো বলেন, নওগাঁ জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরো জোরদার করা হবে।

খুঁজুন