রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার : আটক দু'জন

নওগাঁয় দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার : আটক দু'জন

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথর দেবী পার্বতী মূর্তিসহ দুটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী চক্রের দু'জন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুরের দিকে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, সোমবার রাতে উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কালো কষ্টি পাথর এর হিন্দুদেবী পার্বতী মূর্তিসহ তাদের আটক করা হয়। 

আটককৃত দু'জন হলেন, ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মৃত ছয়েফ উদ্দিন মন্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথর এর মুল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতো। এরপর সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। 

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তারই প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় রাতে অভিযান চালায়। অভিযানে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি কষ্টি পাথর এর দেবী পার্বতী মূর্তি উদ্ধার করা হয়। ২৪.৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫.১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। পরে মূতিসহ আসামীদের ধামইরহাট থানায় হস্তান্তর করাসহ একটি মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়

খুঁজুন