রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় গাছে ঝুলছিল লাশ খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ

নওগাঁয় গাছে ঝুলছিল লাশ খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ

নওগাঁয় গাছে ঝুলন্ত অবস্থায় থাকা সাহেব আলী (৩৫) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ২৬ এপ্রিল খবর পেয়ে নওগাঁর বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল আধাইপুর শ্মশান ঘাটে পৌছে গাছে ঝুলন্ত থাকা মৃতদেহ নামানোর পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। মৃতদেহ উদ্ধারের সত্যতা প্রতিবেদককে নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন। 

নিহত সাহেব আলী বদলগাছী উপজেলার ইসমাইলপুর গ্রামের নূর ইসলামের ছেলে। পুলিশ ও স্থানিয়রা জানান, রবিবার দুপুরে গাছে ঝুলন্ত অবস্থায় এক জনকে দেখতে পেয়ে সুশীল চন্দ্র নামে ব্যাক্তি ডাক চিৎকার শুরু করলে আশে পাশে থাকা লোকজন গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান। মহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে মানুষের ভীড় জমে। এক ঘটনাটি থানা পুলিশকে জানালে খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেন। 

নিহত সাহেব আলীর পরিবার জানায়, রবিবার সকাল ৮ টারদিকে সাহেব আলী বাসা থেকে বের হোন। সাহেব আলীর মৃত্যু নিয়ে স্থানিয় জনমনে দেখা দিয়েছে প্রশ্ন কেউ বলছে আত্নহত্যা করেছে আবার কেউ বলছে হত্যাকরাও হতে পারে। এব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পৌছে ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারন জানাযাবে।

খুঁজুন