সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জন আটক

নওগাঁয় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জন আটক

নওগাঁয় প্রায় ১ কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ৪ জন হলেন, নওগাঁ সদর উপজেলার আবাদপুর গ্রামের তায়েজ (৬৫), সড়াইয়া গ্রামের রায়হান (৩২), বর্ষাইল গ্রামের সাইফুল (৪৫) ও নারচি গ্রামের মোয়াইদুল (৩৪)। 

আটককৃত ৪ জনের মধ্যে প্রায় ১ কেজি গাঁজাসহ তায়েজ ও রায়হানকে আটক করা হয় এবং ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সাইফুল ও মোয়াইদুলকে আটক করা হয়।সেনাবাহিনীর

ওয়ারেন্ট অফিসার জাকির এর নের্তৃত্বে সেনাবাহিনী'র পেট্রোল টিম সোমবার দিনগত রাত ৯ টা থেকে মঙ্গলবার পূর্বরাত ১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ জড়ীত ৪ জনকে আটক করেন। পরবর্তীতে আটককৃত ৪ জনকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী প্রতিবেদককে জানান, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট  সহ আটককৃত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার পরই বিজ্ঞ আদালতের মাধ্যমে ৪ জনকে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। 

খুঁজুন