মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় গৃহবধূ'র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নওগাঁয় গৃহবধূ'র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ


নওগাঁয় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ১ নভেম্বর বিকেলে নওগাঁর রানীনগর থানা পুলিশ উপজেলার কাটরাশইন গ্রামে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করেন। গৃহবধূ নমিতা রাণী (৩২) কাটরাশইন গ্রামের বিথিন চন্দ্রের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্বামী বিথিন চন্দ্র ও তার স্ত্রী নমিতা রাণী সকালের খাবার খাওয়ার পর তাদের ছেলে ও মেয়েকে স্কুলে পাঠিয়ে স্বামী বিথিন চন্দ্র গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। সকাল আনুমানিক ১০ টারদিকে ঘাস কেটে বিথিন চন্দ্র বাড়ি ফিরে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় স্ত্রীর মরদেহ ঝুলতে দেখতে পান। সত্যতা নিশ্চিত করে, নওগাঁর রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে থানা পুলিশ ঐ গ্রামে পৌছে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি বলেও জানান ওসি।

তিনি আরো জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

খুঁজুন