রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি'র ৫৭ নেতা-কর্মী

নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি'র ৫৭ নেতা-কর্মী

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি'র ৫৭ জন নেতা-কর্মী।

নওগাঁর সদর, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এর মোট ৫৭ জন নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার ৩০ নভেম্বর সন্ধ্যায় তারা নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পান। 

গত ২০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। নওগাঁ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিনে মুক্তি পাওয়া নেতা-কর্মীদের মধ্যে নওগাঁ জেলা সদর উপজেলার ৩১ জন,  মহাদেবপুর উপজেলার ৫ জন ও নিয়ামতপুর উপজেলার ২১ জন রয়েছেন বলে জানাগেছে। গত ২৮ অক্টোবর ঢাকার সমাবেশের পর ২৯ অক্টোবর নওগাঁর নেতা-কর্মীদের আটক করে ২৯ অক্টোবর দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলায় ও মহাদেবপুর এর নেতা-কর্মীদের গত বছর ২২ নভেম্বর দায়ের করা নাশকতা মামলায় এবং নিয়ামতপুর এর নেতা-কর্মীদের অপর একটি নাশকাতা মামলায় গ্রেফতার দেখানো হয়। হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে একটি রুলনিশি জারি করেন এবং রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।

খুঁজুন