রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নওগাঁয় জায়গাঁ-জমি নিয়ে বিরোধে বসতবাড়ি ভাঙচুর

নওগাঁয় জায়গাঁ-জমি নিয়ে বিরোধে বসতবাড়ি ভাঙচুর

নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামে জায়গাঁ-জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে ইদ্রিস আলী নামে এক কৃষকের বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ১ মে' বেলা আনুমানিক ১১টারদিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জায়গাঁ-জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মোঃ এরশাদ, মোঃ এজাজুল মোঃ আমিনুল সংঘবদ্ধভাবে কৃষক ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়। 

এ সময় হামলাকারীরা বাড়ির বারান্দার কয়েকটি সিমেন্টের খুঁটি ভেঙে ফেলে এবং দুটি জানালা ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ইদ্রিস আলীর বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কিত বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের ছেলে নাঈম হোসেন বলেন, জমিজমার বিরোধের জেরে আমাদের উপর এরশাদ, এজাজুল ও আমিনুল ইসলাম হামলা চালায়। এ সময় তারা আমাদের বাড়ি ঘর ভাংচুর করে এবং অগ্নি সংযোগ করে। আমি এর বিচার চাই। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এজাজুলসহ তার বোন ও মা আজিরুন বলেন, আমাদের উপর তারা আগে হামলা করে পরে আমরা তাদের বাড়ি ভাংচুর করি। এ সময় তারা অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেন। 

এ বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, এ ঘটনা শোনার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুঁজুন