মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের যুব দিবস উদযাপন

নওগাঁয় ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের যুব দিবস উদযাপন

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার:

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নওগাঁর আলোচিত স্বেচ্ছাসেবী যুব সংগঠন ''ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন'' মঙ্গলবার ১২ আগস্ট বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করেছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর সিনিয়র যুব সংগঠক জনাব মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সোহাগ গাজীউল, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম রিজভী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ সবুজ, অর্থ সম্পাদক মাহফুজ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাকিব আল হাসান, সদস্য মাসুম সরদার জয়, অপূর্ব, স্বচ্ছ রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা। প্রধান অতিথি ফজলুল হক বলেন, ''যুব সমাজই দেশের চালিকা শক্তি। 

তাদের স্বপ্ন, উদ্যম ও সৃজনশীলতা একটি জাতিকে এগিয়ে নিতে পারে। ক্রিকেটসিয়া শুধু ক্রীড়ায় নয়, সামাজিক কর্মকাণ্ডে ও যে অগ্রণী ভূমিকা পালন করছে, আজকের আয়োজন তার প্রমাণ।'' দিনের কর্মসূচি পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সাদিয়া আফরিন। 

তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে যুব সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার জন্য ক্রিকেটসিয়ার উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ও অংশ গ্রহণকারীদের নিয়ে এক মিলন মেলার আয়োজন করা হয়। সেখানে ক্রীড়া, সংস্কৃতি ও সমাজ উন্নয়ন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

খুঁজুন