মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় মাদক বিক্রিতে বাধা দেওয়ায়, মাদক বিক্রেতার মারপিটে স্বামী-স্ত্রী আহত

নওগাঁয় মাদক বিক্রিতে বাধা দেওয়ায়, মাদক বিক্রেতার মারপিটে স্বামী-স্ত্রী আহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ


নওগাঁয় মাদক বেচাকেনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের মারপিটে আহত হয়েছেন স্বামী ও স্ত্রী। আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে স্থানিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারপিটের ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নের নবগ্রাম স্কুলপাড়া গ্রামে।

আহত স্বামী-স্ত্রী হলেন, মোজাহার আলী (৩৭) ও তার স্ত্রী রুবিনা পারভীন (২৯)। তারা নবগ্রাম স্কুলপাড়া গ্রামের বাসিন্দা। 

চিকিৎসাধীন মোজাহার আলী সাংবাদিকদের জানান, তাদের প্রতিবেশি হারুনুর রশীদ নামে এক ব্যাক্তি দীর্ঘদিন ধরে সপরিবারে মাদকের কারবার করে আসছিলেন। প্রতিদিন মাদক কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের বাড়িতে ভীড় জমান। 

তিনি অভিযোগ করে বলেন, মাদক বেচা-কেনা সহ সেবনকারীদের আসতে নিষেধ করায় হারুনের সঙ্গে আমার বিরোধের সৃষ্টি হয়। সেই জের ধরে বুধবার সন্ধ্যায় হামলা চালিয়ে আমাদের মারপিট করেন হারুনসহ তার পরিবারের লোকজন।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর কবির সাংবাদিকদের বলেন, হারুন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রায় ৩ মাস আগে হেরোইনসহ তাঁমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন। পুলিশে খবর দিয়ে হারুনকে ধরিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে প্রতিবেশি মোজাহারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন তিনি।

এব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত হারুনুর রশীদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা রিসিভ না হওয়ায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি আমার জানা নেই বা কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি l

খুঁজুন