মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় মাকে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দিয়েছে ছেলে, ছেলের বউ

নওগাঁয় মাকে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দিয়েছে ছেলে, ছেলের বউ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টা:

নওগাঁয় মানুষের কাছ থেকে সাহায্য ( ভিক্ষা করে পেটের ক্ষুদা মেটাতেন ৭৫ বয়সী বৃদ্ধা মা) সেই মাকে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দিয়েছেন তার আপন ছেলে, ছেলের বউ, নাতী ও নাতনী এমন অভিযোগে ঐ বৃদ্ধা নারীর মেয়ে রেহেনা বেগম তার আপন ভাই, ভাবি, ভাতিজা ও ভাতিজীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে লিখিত অভিযোগ দেওয়ার পরও থানা পুলিশ কোন পদক্ষেপ নেয়নি এমনকি ঘটনাস্থলেও যায়নি। মাকে অমানবিক নির্যাতনের ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলায়।
 
এঘটনায় বদলগাছী উপজেলার কাশিমালা গ্রামের মৃত তমেজ উদ্দিনের মেয়ে রেহেনা বেগম গত ১৪ আগস্ট আপন ভাই, ভাবি, ভাতিজা ও ভাতিজীর বিরুদ্ধে বদলগাছী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে রেহেনা বেগম বলেন, ৭৫ বছর বয়সী আমার বৃদ্ধা মা ভিক্ষা করে কোন রকমে জীবন-যাপন করতো। কিন্তু পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে মারপিট করে হাত ও পা ভেঙ্গে দেওয়ার কারনে এখন আর চলাফেরা করতে পারেন না এমনকি খাবার ও হাতে তুলে ক্ষেতে পারছেন না।
 
মা এখন খুবই দূর্বীসহ জীবন-যাপন করছেন জানিয়ে তিনি বলেন,, মাকে নির্যাতনের ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি কিন্তু অভিযোগ করার পরও কোন পদক্ষেপ বা ঘটনাস্থলেও আসেননি থানা পুলিশ। এব্যাপারে বক্তব্য নিতে মঙ্গলবার ১৯ আগস্ট রাত ৮ টা ৩৮ মিনিটে বদলগাছী থানার অফিসার ইনচার্জ এর সরকারি মোবাইল নাম্বারে ফোনদিলে ফোন রিসিভ করে একজন কনেস্টবল বলেন, ওসি স্যার নামাজ পড়তে মসজিদে গেছেন কয়েক মিনিট পর ফোন দেন। পরে প্রতিবেদক রাত ৮ টা ৫৭ মিনিটে ফোন দিলে ফোন রিসিভ করে থানায় কর্মরত এসআই মনিরুল বলেন, ওসি স্যার থানায় নেই নওগাঁতে গেছেন এবং তিনি এঘটনা সম্পকে কিছু জানেন না।

খুঁজুন