রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত নওগাঁয় মানব পাচার মামলায় বাবা সহ পুলিশ সদস্য শ্রীঘরে

নওগাঁয় মানব পাচার মামলায় বাবা সহ পুলিশ সদস্য শ্রীঘরে

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁয় মানব পাচারের অপরাধে বাবা সহ পুলিশ সদস্য শ্রীঘরে।

মানব পাচারের অভিযোগে সিরাজগঞ্জ জেলায় কর্মরত নওগাঁ সদর উপজেলার পার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল মোঃ আল আমিন ও তার বাবা মোঃ আব্দুর রহমানকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুর ১২ টারদিকে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন নওগাঁর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মোঃ ইমতিয়াজুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, নওগাঁ জেলা সদর মডেল থানার বাঙ্গাবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তার সোনারের ছেলে মোঃ ময়নুল হক লিটনের কাছ থেকে সৌদি আরবে পাঠাবেন বলে পুলিশ কনস্টেবল মোঃ আল আমিন ৮ লাখ টাকা নেন। পরবর্তীতে সে লিটনকে সৌদি আরবে না পাঠিয়ে তালবাহানা করেন এবং গ্রহণকৃত টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এরপর লিটন বাদী হয়ে মানব পাচার অপরাধ দমন ট্রাইবোনাল ১, নওগাঁয় অভিযোগ দায়ের করলে মানব পাচার পিটিশন মামলা রুজু হয়।

উক্ত মামলায় কনস্টেবল আল আমিন ও তার বাবা আজ সোমবার বিজ্ঞ আদালত নওগাঁয় হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। তাদের জামিন আবেদন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদের জেলা কারাগার প্রেরনের আদেশ দেন।

খুঁজুন